কুয়াকাটায় ১৭ পর্যটক ও ৭ হোটেল মালিককে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৮, ২০২১

কুয়াকাটায় ১৭ পর্যটক ও ৭ হোটেল মালিককে জরিমানা



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

  পর্যটন নগরী   কুয়াকাটায় লকডাউন উপেক্ষা করে সমুদ্র সৈকতে ঘোরাফেরা করার দায়ে ১৭ জন পর্যটককে ৬ হাজার ৯’শ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল। 


এছাড়াও পর্যটক রাখার দায়ে সাতটি আবাসিক হোটেল মালিককে ৪৯ হাজার জরিমানা করা হয়। একই দিনে সৈকত তীরে সরকারী জায়গা দখল করে অবৈধ উপায়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় ২০ টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেন তিনি। 


নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, এ অভিযান অব্যবহত থাকবে। 


Post Top Ad

Responsive Ads Here