ফিরোজায় খালেদা, তারেকপন্থীদের কপালে চিন্তার ভাঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২০, ২০২১

ফিরোজায় খালেদা, তারেকপন্থীদের কপালে চিন্তার ভাঁজ


 

সময় সংবাদঃ


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসা নেয়ার পর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে তার বাসায় ফেরার খবরে বিএনপির তারেকপন্থী নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দীর্ঘদিন পর ম্যাডাম সুস্থ হয়ে বাসায় ফিরছেন। এ খবরে আমরা সবাই আনন্দিত। কিন্তু কেউ কেউ এ খবরে খুশি হওয়ার বদলে চিন্তিত হয়েছেন বলে শুনলাম।


তিনি জানান, যুক্তরাজ্য বিএনপির এক সিনিয়র নেতা তাকে জানিয়েছেন, খালেদার হাসপাতাল ছাড়ার খবরে তারেক বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তারেক তাকে বলেছেন, মা হাসপাতালে থাকায় বিএনপির সবকিছু আমার নিয়ন্ত্রণে ছিল। এখন আবার হাতছাড়া হয়ে যাবে। আয়-রোজগারও কমে যাবে।


সূত্র জানায়, তারেক অখুশি হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপি নেতাদের কাছ থেকে চাঁদার নামে তার ফুর্তির টাকার জোগান কমে যাওয়ার আশঙ্কা। বিএনপির খালেদা ঘনিষ্ঠ নেতারা এতদিন ইচ্ছার বিরুদ্ধে তারেককে দলের নামে কোটি কোটি টাকা দিয়েছেন, যা তারেক তার মনোরঞ্জনে ব্যবহার করতেন।


দলের কয়েকজন সিনিয়র নেতা বলেন, ম্যাডামের বাসায় ফেরার খবরে আমি ভীষণ খুশি। লন্ডনে টাকা পাঠাতে পাঠাতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন ম্যাডাম দলের হাল ধরলে আমার অনেক টাকা বেঁচে যাবে। অন্তত দলের প্রয়োজনের নাম করে কারো ফুর্তির টাকা দিতে হবে না আমাকে।


জানা গেছে, গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। খালেদা হাসপাতালে যাওয়ার পর বিএনপির পুরো নেতৃত্ব নেন তারেক রহমান। এরপর নানা নামে দলের ব্যবসায়ী নেতাদের কাছ থেকে চাঁদা নেয়া শুরু করেন।


আর তারেককে চাঁদা দিতে দিতে বিএনপির নেতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এবার খালেদা জিয়ার বাসায় ফেরার খবরে বিএনপির ব্যবসায়ী নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Post Top Ad

Responsive Ads Here