নালা খুঁড়তে গিয়ে মিলল ৩৭৯ রাউন্ড গুলি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৪, ২০২১

নালা খুঁড়তে গিয়ে মিলল ৩৭৯ রাউন্ড গুলি


 

সময় সংবাদ ডেস্কঃ


নাটোরে মাটি খুঁড়ে রাইফেলের ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, সোমবার সকালে বালিয়াডাঙ্গা গ্রামের আয়নুল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরি করতে যান। এ সময় দুই-তিন ফুট গভীরে থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে এগুলো উদ্ধার করা হয়।


তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here