দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৪, ২০২১

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে




সময় সংবাদ ডেস্কঃ



 গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।  


বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৫ হাজার ৭৭৬ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here