সময় সংবাদ ডেস্কঃ
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিনেত্রীর বাসায় একে একে প্রবেশ করছেন র্যাবের নারী সদস্যরা।
অভিযান শুরুর ৩০ মিনিটের পর পরিমনির বাসায় একে একে তিন থেকে চারজন র্যাবের নারী সদস্যরা প্রবেশ করেছেন। আর নারী সদস্যরা প্রবেশ করার পর থেকে নায়িকা পরীমনিকে গ্রেফতার বা আটক করা হতে পারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও গ্রেফতারের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি র্যাবের পক্ষ থেকে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে ৪ টা থেকে বনানী ১২ নাম্বার রোডে পরিমনির বাসায় অভিযান পরিচালনা করছে র্যাব সদরফতর ও র্যাব-১।
পরিমনির বাসার মূল গেইটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা র্যাব-১ এর এক কর্মকর্তা মুজিবুর সাংবাদিকদের বলেন, র্যাব সদর দফতরের একটি টিম মূলত অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি। আমরা মূলত অভিযান স্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। তবে কী কারণে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হবে কিনা এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু বলতে পারছিনা।

