সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৮, ২০২১

সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত


 



মুঠোফোনে প্রাপ্তঃ


নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে পিকআপটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন।


তিনি আরো জানান, আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

Post Top Ad

Responsive Ads Here