সময় সংবাদ ডেস্কঃ
দেশব্যাপী চলমান বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
তিনি বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি জানান, মাস্ক পরাসহ কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। ১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচলের পাশাপাশি দোকানপাট, শপিংমল ও সব ধরনের সরকারি-বেসরকারি অফিস খুলবে।
এর আগে, গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

