২৪ ঘণ্টায় বেড়েছে আক্রান্ত, মৃত্যু ২৪১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৮, ২০২১

২৪ ঘণ্টায় বেড়েছে আক্রান্ত, মৃত্যু ২৪১


 


সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২২ হাজার ৬৫২ জন। 

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে দাঁড়াল।


এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়। যা ছিল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২২ হাজার ৪১১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।  


স্বাস্থ্য অধিদফর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here