এক ক্লিকেই আজকের সব সংবাদ,ক্লিক করুন এখানে... - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

এক ক্লিকেই আজকের সব সংবাদ,ক্লিক করুন এখানে...

Bangladesh

 

*দেশে একদিনে করোনায় ২৪১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত 


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২২ হাজার ৬৫২ জন। 

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে দাঁড়াল।


*একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা বেড়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন।


বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৪৩৮ জন।


রোববার বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।


*কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি


আগামী ১১ আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন।


সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে।


*নাটোরে সড়কে ঝরল পাঁচ প্রাণ


 

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ খাদে পড়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে পিকআপটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন।


*বুধবার থেকে সব আসনে যাত্রী নেবে বাস


চলমান লকডাউন শিথিল হওয়ার পর আগামী বুধবার থেকে সব আসনে যাত্রী পরিবহন করতে পারবে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন।


রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনায় এ কথা বলা হয়েছে। 


নির্দেশনায় বলা হয়, সড়ক, নৌ ও রেলপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন  চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু রাখতে পারবে। 


*রাষ্ট্রীয়ভাবে প্রথম পালিত হচ্ছে বঙ্গমাতার জন্মবার্ষিকী


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে এবার রাষ্ট্রীয়ভাবে প্রথম বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। 


রোববার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের হয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। 


*খাবারের সন্ধানে লোকালয়ে ১০ ফুটের অজগর


চট্টগ্রামের বাঁশখালীতে লোকালয়ে নেমে আসা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। 


রোববার দুপুরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল এলাকার আবু আহমদের বাড়ির পাশের একটি বাগান থাকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে বন্যপ্রাণি সংরক্ষক সংস্থার কাছে হস্তান্তর করা হয়।


বাড়ির মালিক আবু আহমেদ বলেন, দুপুরে সাপটি আমার সবজি বাগানে নেমে জালে আটকা পড়ে। স্থানীয়রা মেরে ফেলতে চাইলে আমি উদ্ধার করে নিয়ে আসি। পরে বন্যপ্রাণি সংরক্ষক সংস্থার কর্মীরা এসে সেটিকে নিয়ে যায়।


*দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, শঙ্কিত বিজ্ঞানীরা


উত্তর গোলার্ধের জলবায়ুর চালিকাশক্তি হিসেবে বিবেচিত আটলান্টিক মহাসাগরের স্রোত ক্রমশ দুর্বল হচ্ছে। এর ফলে সামনের দিনে বৈশ্বিক জলবায়ুতেই বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হয়েছে সদ্য প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায়।


ইউরোপের আবহাওয়া কেমন হবে তা অনেকাংশেই আটলান্টিক মেরিডোনিয়াল ওভারটার্নিং সার্কুলেশন বা আটলান্টিক মহাসাগরীয় স্রোত বলয়ের উপর নির্ভরশীল। এমনকি বৈশ্বিক জলবায়ুতেও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণায় দেখা গেছে সেখানকার স্রোতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।


*৬ দিনেও নিয়ন্ত্রণে আসেনি গ্রিসের দাবানল, নিহত ২


গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল ক্রমেই আরো আগ্রাসী হয়ে উঠছে। ছয় দিনের চেষ্টাতেও এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটির দমকল কর্মীরা। এখন পর্যন্ত ভয়াবহ এই দাবানলে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এদিকে দেশটির রাজধানী এথেন্সের উত্তরের শহরগুলো থেকে হাজার হাজার পর্যটক ও বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ২০টি জল বোমা বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপক বাহিনী ও বিমান পাঠানো হচ্ছে।


*১০ বছর কনডেম সেলে বন্দি ফাঁসির আসামি আলী খালাস পেয়েছেন


স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের মোলারহাটের সাহেব আলী ফকিরকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রায় ১০ বছর ধরে কনডেম সেলে বন্দি থাকা আলী ফকিরের আর কোনো মামলা না থাকলে অবিলম্বে  তাকে  মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।


একই সঙ্গে ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বগুড়ার কাহালুর গোলাম রব্বানীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে কনডেম সেল থেকে সাধারণ সেলে নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।




Post Top Ad

Responsive Ads Here