টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে বাংলাদেশ


 পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ হেরে অস্ট্র্রেলিয়াকে 


সময় সংবাদ ডেস্কঃ



হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে এখন জয় দিয়ে সিরিজ শেষ করতে মুখিয়ে আছে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়েই আজ পঞ্চম ও শেষ টি-২০তে মাঠে নামছে টাইগাররা। অন্য দিকে সিরিজ হারলেও জয় দিয়ে সফর শেষ করতে চায় অস্ট্রেলিয়া। 


প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। তবে চতুর্থ টি-২০তে অজি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের ব্যাটিং নৈপুন্যের কারণে ৯ উইকেটে ১০৪ রান করেও জিততে পারেনি টাইগাররা।
























সেই ম্যাচে ১২তম ওভার শেষে ৬৫ রানে ৬ উইকেট পতনের ফলে বিপদেই পড়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু সাকিব আল হাসানের এক ওভারে পাঁচটি ছক্কায় ৩০ রান তুলে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিশ্চিয়ান।


জানা গেছে, ওপেনিং জুটিতে টানা ব্যর্থতার পরেও সৌম্য সরকার আর নাঈম শেখে আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। পরপর চার ম্যাচে দেওয়া হয়েছে তাদের সুযোগ। তবে নাঈম আশা জাগিয়ে ব্যর্থ হলেও একেবারেই তথৈবচ অবস্থান সৌম্যের। তাই এ ম্যাচে ওপেনিংয়ের পাশপাশি আসতে পারে দুই পরিবর্তন। 


সৌম্য বা নাঈমের মধ্যে একজন জায়গা হারাতে পারেন। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। মন্থর উইকেটে ২ পেসার খেলানো বাংলাদেশ দল শেষ ম্যাচে বিশ্রাম দিতে পারে পেসার শরিফুল ইসলামকে। এতে মোহাম্মদ সাইফউদ্দিনের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে।

Post Top Ad

Responsive Ads Here