দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামে আন্তর্জাতিক বিমান চালু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামে আন্তর্জাতিক বিমান চালু


 





সময় সংবাদ ডেস্কঃ



করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা এসেছে। তবে এটি নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। তারা যাত্রী পেলে ফ্লাইট অপারেট করবে। তবে এয়ার বাবল ফ্লাইট চলবে না। আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।  


এছাড়া কোভিড টেস্ট সনদ, করোনা ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম, বিধি মেনেই ফ্লাইট অপারেট করতে হবে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here