পরীমনি সহ মাদক, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলের অভিযোগে আটকদের ছয়টি গাড়ি জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

পরীমনি সহ মাদক, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলের অভিযোগে আটকদের ছয়টি গাড়ি জব্দ

 




সময় সংবাদ ডেস্কঃ


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির গাড়িসহ মাদক, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলের অভিযোগে আটকদের ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে।

এছাড়া আটকদের মাদক মামলার পাশাপাশি আসামিদের সম্পত্তির খোঁজ নেয়া হচ্ছে।


মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কার্যালয়ে সংস্থটির প্রধান (সিআইডি) ব্যারিস্টার মাহবুবুর রহমান এসব তথ্য জানান।


তিনি আরো বলেন, চিত্রনায়িকা পরীমনি, পিয়াসা ও মৌয়ের মামলার বিষয়ে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি, আরো বিভিন্ন জনকে ডাকবো। তবে সংবাদমাধ্যমে আগেই তাদের নাম নিশ্চিত না হয়ে প্রচার করা উচিত না।


ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত সবার বাসায় অভিযান চালানো হয়েছে। তিনটা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা ও একটা ফেরারি গাড়ি জব্দ করা হয়েছে। মোবাইলও জব্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে আমরা চেষ্টা করবো। তবে অনলাইন, পত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে এসবের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেব।


 

Post Top Ad

Responsive Ads Here