২৪ ঘণ্টায় ২১০ জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৯, ২০২১

২৪ ঘণ্টায় ২১০ জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি


 


সময় সংবাদ ডেস্কঃ


গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।

রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাসপাতালে নতুন ১৮১ জন এবং ঢাকার বাইরে নতুন ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 


বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী রয়েছেন ৯৩১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৬৩ জন রোগী ভর্তি আছেন।


চলতি বছরের প্রথমদিন থেকে আজ সোমবার পর্যন্ত সারাদেশে ৪৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সারাদেশে সুস্থ হয়েছেন ৩৮০৮ জন।

Post Top Ad

Responsive Ads Here