অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 



জেলা প্রতিনিধিঃ


কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা রিংভং এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী মো. জসিম উদ্দিন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ৯ ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে। শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 


জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল থেকে উখিয়ার পালংখালী উদ্দেশ্যে রওনা দেয়া লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে চকরিয়ামুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. জসিম উদ্দিন গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here