এক রশিতে ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মৃত দেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

এক রশিতে ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মৃত দেহ উদ্ধার


 


জেলা প্রতিনিধিঃ


গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের এক রশিতে ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ঘাটালের ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।


স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জমি দেখতে এসে ঘাটালের ভিটা নামক স্থানে স্থানীয় কয়েকজন ব্যক্তি গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের দেখতে পান। পরে তারা পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে।


এ বিষয়ে গাইবান্ধা গাইবান্ধা সদর থানার অফিসার (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, সকালে এক রশিতে ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, কাঁচি, ছুরি, ২টি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here