উৎসব ভাতা পাবেন সরকারী চাকরিজীবিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

উৎসব ভাতা পাবেন সরকারী চাকরিজীবিরা




সময় সংবাদ ডেস্কঃ



 এখন থেকে সরকারি কর্মচারীরা যে মাসে চাকরিত যোগ দেবেন সেই মাস থেকেই যদি কোনো উৎসব থাকে তাহলে সম্পূর্ণ উৎসব ভাতা পাবেন।  

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ বিষয়ে ‘অফিস স্মারক’ আকারে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সরকারি, আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নবনিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে নতুন এ নিয়ম প্রযোজ্য হবে।


স্মারকে বলা হয়, একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুন না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।


বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে সোমবারই নির্দেশনাটির কপি পাঠানো হয়েছে।


আগে চাকরির বয়স এক বছরের কম হলে পূর্ণ উৎসব ভাতা পেতেন না কর্মচারীরা। দিন বা মাস হিসেব করে আংশিক ভাতা পাওয়া যেত। 

Post Top Ad

Responsive Ads Here