লইস্কা বিলে ডুবে যাওয়া সেই নৌকা উদ্ধার করা হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

লইস্কা বিলে ডুবে যাওয়া সেই নৌকা উদ্ধার করা হয়েছে


 



জেলা প্রতিনিধি:




ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যায় ডুবে যাওয়া সেই নৌকা উদ্ধার করা হয়েছে। এ সময় নৌকার ভেতর কোনো লাশ পাওয়া যায়নি।

রোববার সকাল ১১টার দিকে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস নৌকাটি পানির নিচ থেকে উদ্ধার করে তীরে আনে।


ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, শুক্রবার বিকেলে বালুবাহী ট্রলারের ধাক্কায় বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নৌকাটি ডুবে শিশু, প্রবাসী ও নববধূসহ ২২ জনের মৃত্যু হয়। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বালুবাহী ট্রলারের চালক ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হতাহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

Post Top Ad

Responsive Ads Here