দেশে শনাক্ত হয়েছে ডেঙ্গু জ্বরের নতুন ভেরিয়েন্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

দেশে শনাক্ত হয়েছে ডেঙ্গু জ্বরের নতুন ভেরিয়েন্ট




নিজস্ব প্রতিবেদকঃ



দেশে এবার ডেঙ্গু ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এর নাম ডেনভি-৩ । নতুন এই ধরনটিতেই বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। 

রোববার বেলা ১১টার দিকে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ড. সেলিম খান জানান, ২০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ডেঙ্গুর এই নতুন ধরন শনাক্ত করা হয়েছে।


এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, দেশে প্রথম ডেঙ্গুর ডেনভি-৩ ধরন শনাক্ত হয় ২০১৭ সালে। এর আগে শনাক্ত হওয়া বাকি দুই ধরনের (ডেনভি-১ ও ২) বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।



তিনি বলেন, ডেনিভি-৩ ডেনভি-১ ও ২ এর চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই এই দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াদের মধ্যে কেউ ডেনভি-৩ তে আক্রান্ত হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে। এবার ডেঙ্গুর এই ধরনেই আক্রান্ত বেশি।

Post Top Ad

Responsive Ads Here