ডাকাতি মামলায় ২১ বছর ধরে পলাতক আসামি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৫, ২০২১

ডাকাতি মামলায় ২১ বছর ধরে পলাতক আসামি


 





জেলা প্রতিনিধিঃ



সাজার ২১ বছর পর ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চাঁদগাও থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জামাল উদ্দিন সোনাগাজী উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা।


সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, ২০০০ সালের একটি ডাকাতি মামলায় জামালের বিরুদ্ধে ১৭ বছরের সাজা ছিল। গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে তাকে চট্টগ্রামের চাঁদগাও থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here