ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের নানা আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের নানা আয়োজন


  
ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অুনষ্ঠিত হয়েছে।    

রবিবার বিকেল ৩টায় ফরিদপুর জেলা পুলিশের এর আয়োজনে পুলিশ লাইন্সে আলোচনা এই সভা ও দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।
 
অন্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, মোঃ তরিকুল ইসলাম, সুমন রঞ্জন সরকার, মোঃ হেলাল সহ জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ। 




পরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুলিশ সদস্যদের অংশগ্রহণে গ্রæপ ভিত্তিক উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ও পুলিশ সদস্যের সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে সকালে পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here