ফরিদপুরে গোয়েন্দা পুলিশের জালে আটক ভুয়া এনএসআই এর ডিডি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৫, ২০২১

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের জালে আটক ভুয়া এনএসআই এর ডিডি

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরের মৃগী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে এনএসআই এর ডিডি পরিচয়ধারী ছানোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তি। বুধবার বিকালে তাকে আটক করা হয়। আটক ছানোয়ার ওই এলাকার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।  


পুলিশ জানায়, আটক ছানোয়ার দীর্ঘদিন ধরে ভূয়া এনএসআই এর পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আর এ খবর পেয়ে ফরিদপুরের এনএসআই এর কর্মকর্তাগন ও জেলা গোয়েন্দা পুলিশের দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। 


এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম জানান, আটক ছানোয়ার ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আমরা এই বিষয়টি জানতে পেরে তাকে আটক করতে অভিযান পরিচালনা করি। তিনি বলেন, ছানোয়ারকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে।

Post Top Ad

Responsive Ads Here