কুয়াকাটায় পর্যটন কেন্দ্র খুলে দেয়া উপলক্ষে আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

কুয়াকাটায় পর্যটন কেন্দ্র খুলে দেয়া উপলক্ষে আলোচনা সভা



কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটাদীর্ঘ ১৪০ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে। পর্যটন ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে হলিডে হোমসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুযাকাটা পৌর মেযর আনোয়ার হাওলাদার, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান, কুযাকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক বদরুল আলম, হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব শরিফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো: নাসির উদ্দিন বিপ্লব।


এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াল্ড ফিস পটুয়াখালী জেলা সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুযাকাটা টোয়াকের সভাপতি রুম্মান ইমতিয়াস তুষার, সাধারণ সম্পাদক মো: আনোযার হোসেন আনু, হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলাম মিলন, আন্ধারমানিক ট্যুরিস্ট গাইড কে এম বাচ্চু, হুমায়ুন কবির, ফটোগ্রাফার মো: তৈয়ব, খাবার হোটেল মালিক সমিতির পক্ষে কলিম মাহমুদসহ আরো অনেক।


এসময় বক্তারা বলেন, কুয়াকাটায় যে সকল পর্যটকরা আসবেন তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আবাসিক হোটেলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে পর্যাটকদের রাখতে হবে, রাত আটটার পরে কোন পর্যটক সৈকতে নামতে পারবেন না। আবাসিক হোটেল, মোটরসাইকেল চালক ও খাবার হোটেলগুলোকে ভাড়া ও খাবারের নির্ধারিত তালিকা প্রণযন করার জন্য বলা হয়েছে এবং সভায় পর্যটক সেবা ও হযরানি বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। 


উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে হোটেল-মোটেলগুলো খুলে দেয়া হচ্ছে। ইতিমধ্যেই হোটল-মোটেল ও রেস্তোরাগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি মেনে পর্যটক গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটনমুখী ব্যবসায়ীরা। 


Post Top Ad

Responsive Ads Here