যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ আজ দেশে আসছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ আজ দেশে আসছে


 



নিজস্ব প্রতিবেদকঃ



যুক্তরাষ্ট্রের উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আজ সোমবার দেশে আসছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সন্ধ্যায় টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।


জানা গেছে, ১০ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে। 


২৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে ১০ লাখ ডোজ আসছে।


ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

Post Top Ad

Responsive Ads Here