জামিন পেলেও কারাগারে ফিরতে হবে পরিমনিকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

জামিন পেলেও কারাগারে ফিরতে হবে পরিমনিকে


 



নিজস্ব প্রতিবেদকঃ




ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে আদালত থেকে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।


রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, আদালত ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। পুলিশ প্রতিবেদন হওয়ার পর্যন্ত অন্তর্র্বতীকালীন জামিন হয়েছে।


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে চিত্রনায়িকা পরীমরিনর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে চিত্রনায়িকাকে মুক্তি দেওয়া হবে।

গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১০ আগস্ট পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তার আগে ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় পরীমনিকে মোট ৭ দিনের রিমান্ডে নেয়া হয়।


এর আগে ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

Post Top Ad

Responsive Ads Here