ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


 



জেলা প্রতিনিধিঃ



দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর রেলস্টেশনের পাশের কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুজন দিনাজপুর পৌর এলাকার ষষ্ঠীতলা রেলঘুন্টি বস্তির আব্দুল জলিলের ছেলে।


দিনাজপুর রেলওয়ে থানার এসআই মো. মুসাব্বির আহমেদ বলেন, দিনাজপুরের বিরল থেকে একটি ট্রেন লালমনিহাট যাচ্ছিল। ওই সময় কাঞ্চন স্টেশনের সামনের রেললাইন দিয়ে সুজন মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়েন তিনি। পরে রেলওয়ে পুলিশ সুজনের তিনখণ্ড লাশ উদ্ধার করে।


তিনি আরো বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here