বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৫, ২০২১

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ



পিরোজপুর প্রতিনিধি: 

স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপন ও কোভিড-১৯ দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


 আজ বৃহস্পতিবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে কাউখালী শাখা কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় রিক’র ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, কাউখালী শাখার ম্যানেজার মোঃ আল আমিন শেখ, হিসাবরক্ষক মোঃ জুয়েল সরদার উপস্থিত ছিলেন।  খাদ্য সামগ্রী প্যাকেটে ছিলো চাল, আলু, ডাল, তৈল, লবন। 


Post Top Ad

Responsive Ads Here