বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৫, ২০২১

বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা


 

নিজস্ব প্রতিবেদকঃ



দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২১২ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৪৬ জন।


সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৫৫ জন রোগী ভর্তি আছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন।

Post Top Ad

Responsive Ads Here