সময় সংবাদ ডেস্কঃ
আজ বিভিন্ন গণমাধ্যমে পদ্মাসেতুর স্পেনে আঘাতের যে খবর বেরিয়েছে, সরেজমিনে পরিদর্শন করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যেহেতু বিভিন্ন ভিডিওতে দেখানো হচ্ছে, তাই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের পূণরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কি-না, তাও খতিয়ে দেখতে হবে।
বারবার কেন দেশের এ স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০০১ সালের তৎকালীন সরকার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এ চেয়ারম্যানকে নিয়ে তখন জাহাজ ও ফেরি ব্যবসায় একটা গ্রুপ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত।
তিনি আরো বলেন, সেই লোকেরাই এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে। কোনো ষড়যন্ত্র আছে কিনা?
পদ্মা সেতু দিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটর পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিলো কি-না, তাও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

