আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রাণকেন্দ্র বসুরহাটে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি'র সহযোগীতায় মাস্টার মোশারফ হোসেন ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে নির্মিতি হচ্ছে চার বেডের "ফজিলাতুন নেছা .ইউ ইউনিট" ইতোমধ্যে আই.সি.ইউ ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে।
এছাড়াও এ অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা শুরু করা হয়েছে।
আই.সি.ইউ ইউনিট স্থাপনের কাজ শুরু হওয়া। অতিশীঘ্রই কোম্পানীগঞ্জ তথা নোয়াখালীবাসীর আপদকালীন সময়ে এই সেবাটি ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন, আলোচিত মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা।
