৯৯৯-এ কল দিয়ে অন্ধকার জগৎ থেকে ফেরা,জার্নিটা ছিল ছিনেমার মতোই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

৯৯৯-এ কল দিয়ে অন্ধকার জগৎ থেকে ফেরা,জার্নিটা ছিল ছিনেমার মতোই






জেলা প্রতিনিধিঃ



নায়িকা বানানোর কথা বলে নিয়ে আসা হয় দৌলতদিয়া যৌনপল্লিতে। দালালের খপ্পরে পড়ে সেখানেই কেটে যায় প্রায় দেড় বছর। অবশেষে রক্ষা হলো ৯৯৯-এ কল ফোন করে। শুরু থেকে উদ্ধার করা পর্যন্ত তার জার্নিটা ছিল সিনেমার মতোই!

শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক তরুণীকে (২৫) উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। উদ্ধার হওয়া তরুণী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর গ্রামের দরিদ্র ভ্যানচালকের মেয়ে। এ ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা সাত্তার শেখের মেয়ে রিতা বেগম (২৭) ও তার স্বামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বিদ্যুৎপাড়া এলাকার সামছুল আলমের ছেলে সোহেল রানাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।


শনিবার দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। জানা যায়, প্রায় সাত বছর আগে হেমায়েতপুরের কানারচর এলাকায় বিয়ে হয় ওই তরুণীর। স্বামীর বাড়িতে থাকা অবস্থায় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তাকে প্রায়ই নায়িকা বানানোর প্রলোভন দেখাতো ওই যুবক। এর সূত্র ধরে গত বছরের জানুয়ারিতে প্রথম দিকে শুটিংয়ের কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় দৌলতদিয়ায়। একপর্যায়ে তাকে রিতা বেগম ও সোহেল রানার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেয়।


যৌনপল্লীতে বিক্রি হয়ে যাওয়ার পর স্বপ্ন পাল্টে যায় ওই তরুণীর। তিনি দিন গুনতেন, কবে যে ওই অন্ধকার জগত থেকে বের হবেন! অবশেষে দেড় বছর পর তার সেই স্বপ্ন পূরণ হলো।


ওই তরুণী জানান, গত ১৩ আগস্ট তার কাছে একজন খদ্দের এলে তাকে ঘটনাটি খুলে বলেন ওই তরুণী। এরপর ওই ব্যক্তির মোবাইল নিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের জন্য সহায়তা চায়। এর কিছুক্ষণ পরেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে রিতা বেগম, সোহেল রানা ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here