মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড


 


জেলা প্রতনিধিঃ


কুমিল্লা আদর্শ সদর উপজেলার মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে সদরের বড় আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, খবর পেয়ে ৭টা ৪০ মিনিটের দিকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে আরও দুটি ইউনিটকে খবর দেওয়া হয়। পাঁচ ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরো বলেন, মিয়ামী বেকারির পরিত্যক্ত মালামালের গোডাউনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

Post Top Ad

Responsive Ads Here