সিআইডির হেফাজতে পরীমনি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৭, ২০২১

সিআইডির হেফাজতে পরীমনি


 


সময় সংবাদ ডেস্কঃ


চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি ডিবির হাত ঘুরে এখন গেছে সিআইডির হাতে। শনিবার রিমান্ড চলাকালীন সময়ে পরীমনিকে নিয়ে যাওয়া হয় সিআইডির হেফাজতে।

শনিবার দুপুরে সিআইডি কার্যালয়ে আলাপকালে সাংবাদিকদের একথা বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।


সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, শুক্রবার আমরা আসামি ও মামলা বুঝে পেয়েছি। সবেমাত্র আমরা তদন্ত শুরু করেছি। সুতরাং, এই মুহূর্তে তদন্তের অগ্রগতি সম্পর্কে আমাদের বলা মুশকিল। আমরা মামলার তদন্ত সুষ্ঠুভাবে করতে চাই। এর জন্য তদন্ত কার্যক্রমে আমাদের সময় লাগবে।


তিনি বলেন, পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে সিআইডি এসব মামলা তদন্ত করবে।


এ ছাড়াও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ, বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মডেল অভিনেত্রী পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে করা সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার ও মামলার ডকুমেন্টস বুঝে পেয়েছে সিআইডি।

Post Top Ad

Responsive Ads Here