খুলনায় ২৪ ঘন্টায় ৩৯ মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৭, ২০২১

খুলনায় ২৪ ঘন্টায় ৩৯ মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ


খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জনের।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শুক্রবার বিভাগে ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।


খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

Post Top Ad

Responsive Ads Here