মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের অবসান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৬, ২০২১

মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের অবসান

messi/barcelona


sports news desk/ss//int:

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না লিওনেল মেসির। কাতালান ক্লাবটি একটু আগে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ঘোষণা দিয়েছে, মেসি থাকছেন না। এর ফলে অবসান হলো মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের। 

বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতে বেতন অর্ধেক কমিয়ে নিচ্ছেন মেসি - এমন খবর কদিন আগেই নিশ্চিত করে জানিয়েছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলো। কিন্তু বার্সেলোনার আর্থিক জটিলতাই শেষ পর্যন্ত  মেসি আর বার্সার সম্পর্কের ইতি টানল।


গত ৩০ জুন বার্সার সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়। জুলাইয়ের মাঝামাঝিতেই এসেছিল মেসির বেতন অর্ধেক কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের খবর। কিন্তু সে পথে জটিলতা ছিল, শেষ পর্যন্ত যার সমাধান আর হলো না।

 

বার্সা আনুষ্ঠানিকভাবে আজ জানিয়ে দিয়েছে, ‘বার্সা এবং লিও মেসির মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের এই সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।’


আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর ছুটি কাটিয়ে দুদিন আগে বার্সেলোনা শহরে ফিরেছেন মেসি। আজ বৃহস্পতিবারই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে, আনুষ্ঠানিক ঘোষণাও আজই আসতে পারে - এমনটাই শোনা গিয়েছিল। 


স্প্যানিশ সময় দুপুরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বার্সার কর্তাব্যক্তিদের বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা ছিল চুক্তির খুঁটিনাটি। চুক্তির পথে জটিলতার অবসানও সে সময়ই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ হইয়াও হইল না শেষ।



Post Top Ad

Responsive Ads Here