বার্সেলোনায় থাকছেন না মেসি, আনুষ্ঠানিক ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৬, ২০২১

বার্সেলোনায় থাকছেন না মেসি, আনুষ্ঠানিক ঘোষণা

messi /barselona


sports news desk//ss/bd:


ছুটি শেষে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন। বৃহস্পতিবারই কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। স্প্যানিশ দৈনিকে এমন খবরে উচ্ছ্বসিত দেখা গেছে বার্সা সমর্থকদের। কিন্তু দিনের শেষ দিকে নাটকীয় মোড় নিল।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের নতুন খবর, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশায় বার্সার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না মেসির! এবার ক্লাবের পক্ষ থেকে চলে এসেছে আনুষ্ঠানিক বিবৃতিও। তাতে বলে দেওয়া হয়েছে, মেসিকে আর রেখে দেওয়া হচ্ছে না ক্লাবটির!


স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এ নিয়ে আজ রাতেই প্রতিবেদন প্রকাশ করার পর একই তথ্য দিয়ে আরেকটি খবর প্রকাশ করেছে ইএসপিএন এস্পানা। এরপর রেডিও কাতালুনিয়ারও জানিয়েছে সেই দুঃসংবাদ।



মার্কা বলছে, মেসির নতুন চুক্তির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব। যুক্তরাজ্যভিত্তিক একটি বিনিয়োগ প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিট্যাল পার্টনারসকে (সিভিসি) নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এর কারণে ভবিষ্যতে সুপার লিগের মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। 


স্প্যানিশ লা লিগার সঙ্গে ২৭০ কোটি ইউরোর বাংলাদেশি মূদ্রায় ২৭১০ কোটি টাকার বেশি একটা চুক্তি করেছে সিভিসি। এই চুক্তি অনুযায়ী লা লিগা কর্তৃপক্ষ একটা নতুন কোম্পানি তৈরি করবে, যেটির দায়িত্ব হবে স্পনসরশিপ চুক্তিসহ লিগের বাণিজ্যিক দিকগুলো দেখা।


আর এই খবরে আশায় বুক বেঁধেছিলে বার্সেলোনা। কারণ ২৭০ কোটি ইউরোর ৯০ শতাংশই ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে দেবে লা লিগা কর্তৃপক্ষ।

Post Top Ad

Responsive Ads Here