পরীমনির জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন সিআইডির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

পরীমনির জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন সিআইডির


 


সময় সংবাদ ডেস্কঃ



ঢাকাই চলচিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরো পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ আগস্ট পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।


এর আগে, মাদক মামলায় ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এখন তিনি সেখানেই আছেন। 


এদিকে কারা সূত্রে জানা গেছে, নায়িকা পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।
























গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।  

Post Top Ad

Responsive Ads Here