২৪ ঘণ্টায় আরো ২৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৪, ২০২১

২৪ ঘণ্টায় আরো ২৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে


 


সময় সংবাদ ডেস্কঃ


সারাদেশের গত ২৪ ঘণ্টায় আরো ২৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধে ঢাকায় ২২১ জন এবং ঢাকার বাইরে ১৬ জন। এ নিয়ে ঢাকায় ১ হাজার ৪ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৫৪ জন।


গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ৩ হাজার ৬৮৩ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ৬১৭ জন।

Post Top Ad

Responsive Ads Here