২৪ ঘণ্টায় মমেকে ১৬ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

২৪ ঘণ্টায় মমেকে ১৬ জনের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহের এবং নেত্রকোনা একজন।


এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে- ময়মনসিংহের ৪ জন। এছাড়া নেত্রকোনার ৩ জন, জামালপুর ২ জন ও শেরপুরের একজন। 


ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন। 



এদিকে জেলায় ৫০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৯২ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here