সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা আজ আসছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা আজ আসছে


 


সময় সংবাদ ডেস্কঃ


কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া করোনা প্রতিরোধী সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা বাংলাদেশের পথে রয়েছে।

বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।


বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়েছে। সকালের মধ্যেই এ টিকা ঢাকায় পৌঁছাবে।



এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। এর আগেও কয়েক দফায় বাংলাদেশে টিকা পাঠিয়েছে চীন।

Post Top Ad

Responsive Ads Here