রিমান্ডে পরীমনির দিলেন চাঞ্চল্যকর তথ্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

রিমান্ডে পরীমনির দিলেন চাঞ্চল্যকর তথ্য


 


সময় সংবাদ ডেস্কঃ



মাদক মামলায় গ্রেফতার হয়ে চারদিনের রিমান্ডে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। রিমান্ড শেষ হওয়ায় আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে তাকে। তদন্ত সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পরীমনি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার পরীমনিকে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।


রিমান্ডে পরীমনি দাবি করেন, ব্যাংক ঋণ নিয়ে একটি গাড়ি কিনেছেন। ব্যাংকে তার তেমন কোনো টাকা-পয়সা নেই। তিনি মানবিক হিসেবে যেকোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।


এদিকে পরীমনিকে নিয়ে সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থানের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। রিমান্ডে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এই চিত্রনায়িকা বলেছেন, সাকলায়েনকে পছন্দ করেন তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান।

চিত্রনায়িকা পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মডেল মরিয়ম আক্তার মৌকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন।


বুধবার রাতে সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির ড্রইংরুম, ডাইনিংরুম, বেডরুম এমনকি বাথরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা কয়েছে। পুরো বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল। তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ ছিল না।

Post Top Ad

Responsive Ads Here