রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু




জেলা প্রতিনধিঃ



 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন নারীসহ ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মৃত্যু হয় তাদের। একই সময়ে শনাক্ত হয়েছেন ৯৮ জন।

মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন, উপসর্গ নিয়ে ১৪ জন এবং নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনা ও নওগাঁর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ জন এবং নাটোরের ১ জন । এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬৭ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। রাজশাহীতে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ।


হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন ও হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

Post Top Ad

Responsive Ads Here