রংপুরে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

রংপুরে ২৪ ঘণ্টায় ১৫ মৃত্যু


 



জেলা প্রতিনিধিঃ


রংপুরে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়েছে ৪২৭ জন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো.মোতাহারুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৬ জন, নীলফামারীতে ১ জন, ঠাকুরগাঁয়ের ৬ জন ও দিনাজপুরে ২ জন রয়েছে।


রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৬৯ জন, পঞ্চগড় ৬৫ জন, নীলফামারীর ২৩ জন, লালমনিরহাটে ১৫ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁ জেলায় ৩১ জন, দিনাজপুরে ৬৪ ও গাইবান্ধায় ৫৮ জন রয়েছে। 


নতুন করে মারা যাওয়া ১৫ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০ জনে। এর মধ্যে রংপুর জেলায় ২৫২ জন, পঞ্চগড় জেলায় ৬৬ জন, নীলফামারী জেলায় ৭৭ জন, লালমনিরহাট জেলায় ৫৭ জন, কুড়িগ্রাম জেলায় ৫৯ জন, ঠাকুরগাঁ জেলায় ২১০ জন, দিনাজপুর জেলায় ৩০০ জন গাইবান্ধা জেলায় ৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০১ জন।

নতুন শনাক্ত ৪২৭ জনসহ বিভাগে ৪৯ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ১১ হাজার ৫৭৫ জন, পঞ্চগড় জেলায় ৩ হাজার ১৮৩ জন, নীলফামারী জেলায় ৪ হাজার ৫৯ জন, লালমনিরহাট জেলায় ২ হাজার ৪৭৪ জন, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ১৭৫ জন, ঠাকুরগাঁ জেলায় ৬ হাজার ৬৮১ জন, দিনাজপুর জেলায় ১৩ হাজার ৫৬৬ জন এবং গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩১৩ জন রয়েছেন।


করোনা শনাক্তের শুরুর পর থেকে রংপুর বিভাগে ২ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ হাজার ৮২৬ জন করোনা রোগী পাওয়া গেছে। এরমধ্যে মারা গেছে ১ হাজার ৭৮ জন। আর সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩৮ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

 

Post Top Ad

Responsive Ads Here