দেশীয় মাছ রক্ষায় অ‌বৈধ কা‌রেন্ট জাল ও চায়না পু‌ড়ি‌য়ে দিল প্রশাসন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৫, ২০২১

দেশীয় মাছ রক্ষায় অ‌বৈধ কা‌রেন্ট জাল ও চায়না পু‌ড়ি‌য়ে দিল প্রশাসন





সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধি:


ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ২০২১-২০২২ অর্থ বছ‌রে মৎস‌্য অধিদপ্তরাধীন দেশী প্রজা‌তির মাছ ও শামুক রক্ষা ও উন্নয়ন প্রক‌ল্প এর আওতায় মৎস‌্য সংরক্ষণ আইন বাস্তবায়‌নে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা করা হয়ে‌ছে। উপ‌জেলা মৎস‌্য দপ্ত‌রের আ‌য়োজ‌নে মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকা‌লে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কা‌রেন্ট জাল জব্দ ক‌রে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

উপজেলা মৎস্য অফিসার রা‌জিব রায় এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, সালথা থানা পু‌লি‌শের উপ-পরিদর্শক গোলাম দস্তগীর মারুফ, সালথা প্রেসক্লা‌বের প্রবীণ সাংবা‌দিক জাহাঙ্গীর আলম শাহজাহান, মৎস‌্য অ‌ফি‌সের ক্ষেত্রসহকারী এস এম শাহাবুদ্দিন আহমেদ প্রমূখ।


এসময় উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রাজিব রায় সাংবা‌দিক‌দের ব‌লেন, ‌আমা‌দের কা‌ছে খবর আ‌ছে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় কা‌রেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বি‌ভিন্ন অ‌বৈধ জাল দি‌য়ে দেশীয় মৎস শিকার করা হ‌চ্ছে, এর ফ‌লে বি‌ভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হ‌চ্ছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমা‌দের এই অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here