২৪ ঘণ্টায় ঢাকা জেলায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যুও সর্বোচ্চ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৭, ২০২১

২৪ ঘণ্টায় ঢাকা জেলায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যুও সর্বোচ্চ


 


নিজস্ব প্রতিনিধিঃ


বৈশ্বিক করোনা মহামারিতে ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১০১ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


গতকাল শুক্রবার ১৫ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিল ৬৯ জন।


আজ স্বাস্থ্য অধিফতর জানিয়েছে, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১০১ জন।
























অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪১১ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।  


২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।


২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৭০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।


বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০১ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ৮, খুলনায় ৪৫, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ১৬ জন মারা গেছেন।

 

নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১০৯ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৭৪ জন এবং নারী ৭ হাজার ৪৩৭ জন।


বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৮ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।


এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৮ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময় নতুন করে শনাক্ত হন ১২ হাজার ৬০৬ জন।


গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here