চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দল নেতা আরও দুইজন সহ রিমান্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দল নেতা আরও দুইজন সহ রিমান্ডে


 


সময় সংবাদ ডেস্কঃ



রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল নেতা মো. জানিবুল ইসলাম জোসিসহ দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামি হলেন- মো. বাসির আলী।


সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম ডেইলি বাংলাদেশকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।


মঙ্গলবার দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনের মামলায় তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, গত সোমবার রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা জোনাল টিম। 


এ সময় তাদের কাছে থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানা তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।


পুলিশ জানায়, ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসত একটি এ চক্র। তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসত।


এর মধ্যে আসামি জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here