দোয়ারায়াবাজারে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৬, ২০২১

দোয়ারায়াবাজারে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত





দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

দোয়ারাবাজারে গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মুখে জাতির পিতার ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়।   


জাতীয় শোক দিবসে ফলজ ও বনজ বৃক্ষ সহ নানা জাতের গাছের চাড়া রোপন করা হয়। 

উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীনতা বিরোধী চক্ররাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। জাতীয় শোকদিবসে থেকে শক্তি অর্জন করে স্বাধীনতা বিরোধী বিএনপি- জামায়াতকে প্রতিহত করতে হবে।  


রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর প্রমুখ। 


এদিকে রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মা-মনি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া এবং রিঙ্কু কুমার দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, যুগ্ম আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঝরনা রানী দাস, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম বাবুল, বরুন চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, কয়ছর আহমদ চৌধুরী, গুরুদাস, আব্দুল হামিদ, মো.নুরুল আমিন, আলী আকবর, মঈনুল ইসলাম, আওয়ামিলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফতেপুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সিরাজ মিয়া, মো.আলাউদ্দিন, মো.আব্দুর রুফ, আব্দুল জলিল, শানুর আলী, দুলাল মিয়া, মানিক মিয়া, দোহালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া,সাধারণ সম্পাদক বশির উদ্দিন, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনফর আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সদর ইউপি সদস্য তাজির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সেচ্চাসেবকলীগ নেতা কামরুজ্জামান ভুইয়া রুবেল, মোশাররফ হোসেন, আলী আকবর, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ছদরুল ইসলাম, রুসমত আলী, আপ্তাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রতন লাল দাস প্রমুখ।


এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন মেম্বারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, বিপ্লব দে, সিরাজ মিয়া, সদর ইউনিয়নের শ্রমিকলীর সভাপতি আপ্তর আলী, সুরমা ইউপি শ্রমিকলীগ সভাপতি বকুল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আলীআকবর, যুবলীগের যুগ্ন আহবায়ক ডমাল সরকার চেরাগ আলী, আফাজ আলী, তুতি মিয়া প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here