২৪ ঘণ্টায় খুলনায় ৩৬ জন মৃত্যু বরণ করেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৬, ২০২১

২৪ ঘণ্টায় খুলনায় ৩৬ জন মৃত্যু বরণ করেছে





জেলা  প্রতিনিধি: 


খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৬১ জন।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার ৩৪ জনের মৃত্যু ও ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।


স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৪ জন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।


করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৪৫৪ জন। মারা গেছেন দুই হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

Post Top Ad

Responsive Ads Here