সরকার করোনা সংকট নানা সীাবদ্ধতা নিয়েই মোকাবিলা করে যাচ্ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

সরকার করোনা সংকট নানা সীাবদ্ধতা নিয়েই মোকাবিলা করে যাচ্ছে





সময় সংবাদ ডেস্কঃ



 সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার করোনা সংকটের শুরু থেকেই নানা সীমাবদ্ধতা নিয়েই সংকট মোকাবিলা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে প্রথম ঢেউ মোকাবিলা করেন, দ্বিতীয় ঢেউয়ে জীবন ও জীবিকার মাঝে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার মাধ্যমে তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

শনিবার রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


গণটিকা নিয়ে যেসব কথা উঠছে তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণটিকা কার্যক্রম বাস্তবায়ন এবং সরবরাহ নিয়ে যেসব কথা উঠছে তা বাস্তবে গ্রহণযোগ্য নয়। বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে, আগামী ছয় মাস টিকা আসা অব্যাহত থাকবে।


তিনি বলেন, গণটিকা কার্যক্রমে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। কিন্তু কেউ কেউ গণটিকা গ্রহণে জনগণের এ আগ্রহ ভালো চোখে দেখছে না। তারা এ নিয়ে সত্য-মিথ্যার বেসাতি করে ইস্যু খোঁজার অপপ্রয়াস চালাচ্ছে।

গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, একদিকে টিকা আসতে থাকবে অপরদিকে টিকা প্রদান অব্যাহত থাকবে। টিকা নিয়ে কোনো সংকট নেই, আগামীতেও হবে না।


টিকা নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Post Top Ad

Responsive Ads Here