তালেবান আতঙ্কে একে একে বন্ধ হচ্ছে দূতাবাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৪, ২০২১

তালেবান আতঙ্কে একে একে বন্ধ হচ্ছে দূতাবাস


 


আন্তর্জাতিক ডেস্কঃ


আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি চলে এসেছে তালেবান যোদ্ধারা। এ পরিস্থিতিতে আতঙ্কে আফগানিস্তান থেকে বিদেশি কূটনীতিকদের সরিয়ে নেয়ার হিড়িক শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন দেশ কাবুল থেকে তাদের কর্মী, নাগরিক এবং কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে। তালেবানদের আগ্রাসনের মধ্যে তারা এই তোড়জোড় শুরু করেছে বলেও বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।


এরই মধ্যে নিজেদের দূতাবাস নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ।


ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেছেন, কাবুলে তাদে দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। আর নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলার কথা জানিয়েছে জার্মানি।


এদিকে নরওয়ে কাবুলে তাদের দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে দূতাবাসের সব কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিনল্যান্ডও জানিয়েছে, তারা কাবুল দূতবাসে থাকা ১৩০ কর্মীকে দ্রুত সরিয়ে নিচ্ছে। এছাড়া আফগানিস্তান থেকে ফরাসি নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।


প্রায় দুই দশক পর আফগানিস্তানে আবার ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই একের পর এক এলাকা দখল করছে তালেবান। ইতোমধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে পৌঁছে গেছে তারা। তাই খুব শিগগরিই কাবুলের পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here