ভারত থেকে এসেছে অক্সিজেনের ৭ ম চালান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১

ভারত থেকে এসেছে অক্সিজেনের ৭ ম চালান




সময় সংবাদ ডেস্কঃ


 ভারত থেকে সপ্তম চালানে ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন বেনাপোল বন্দর পৌঁছেছে। এগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

বুধবার (১১ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। 


ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এল আরও ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে সপ্তম চালান এটি। 


হাইকমিশন জানায়, অগ্রাধিকার ভিত্তিতে ভারত থেকে সাত চালানে মোট এক হাজার ৩৮৬ টন তরল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

এরআগে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। গত ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। এরপর চতুর্থ, পঞ্চম ও যষ্ঠ চালানে ১, ৫ এবং ৯ আগস্ট দেশে প্রতি চালানে আসে আরও ২০০ টন করে তরল অক্সিজেন। সর্বশেষ সপ্তম চালানে ১৮৬ টন অক্সিজেন এলো। 

Post Top Ad

Responsive Ads Here